Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খুনের হুমকি? নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

খুনের হুমকি? নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যানিংয়ে জমি দখল করে পার্টি অফিস তৈরিতে বাধা দেওয়ায় খুনের হুমকি ও অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বাধ্য হয়ে বাড়ি ছেড়ে বাসন্তীতে থাকছে আক্রান্ত পরিবার। এই ব্যাপারে অভিযোগ দায়ের করার পরও উদাসীন পুলিস। এমনই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওই পরিবারটি। শুক্রবার মামলার শুনানির পর জীবনতলা থানার আইসিকে ওই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির আরও নির্দেশ, তাঁদের যাতে আর হুমকি এবং ক্ষতি না করা হয় তা পুলিসকে দেখতে হবে। মামলাটির ফের শুনানি আগামী শুক্রবার। ওইদিন হলফনামা আকারে রিপোর্ট জমা দিতে হবে পুলিসকে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ