Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

খুনের হুমকি, দাদার বিরুদ্ধে থানার দ্বারস্থ ভাই

জমি নিয়ে বিবাদ ঘিরে দাদা সহ আরও চারজনের বিরুদ্ধে ভাইকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে ময়নাগুড়িতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

খুনের হুমকি, দাদার বিরুদ্ধে থানার দ্বারস্থ ভাই
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: জমি নিয়ে বিবাদ ঘিরে দাদা সহ আরও চারজনের বিরুদ্ধে ভাইকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে ময়নাগুড়িতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 
Advertisement
ভাইয়ের জমি দখলের অভিযোগ উঠেছে দাদা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে ভাইকে খুন করার হুমকির অভিযোগ উঠেছে। চারজনের বিরুদ্ধে রবিবার ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন বিকাশ রায় ডাকুয়া। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানা। 
বিকাশ রায় ডাকুয়া বলেন, সাপ্টিবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে আমার বসতবাড়ি রয়েছে। তবে আমি এখন ছোট দোমোহনিতে থাকি। গ্রামেরই একজন সম্প্রতি ফোন করে জানান আমার বসতবাড়ি ও জমি দখল করার চেষ্টা চলছে। সেখানে ঘেরা দেওয়া হচ্ছে। খবর পেয়ে আমি ২৫ ফেব্রুয়ারি ঘটনাস্থলে যাই। আমার জমি খতিয়ানভুক্ত। অভিযুক্তদের বাধা দেওয়ার চেষ্টা করলে আমাকে খুন করার হুমকি দেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে আমি ঘটনাস্থল থেকে চলে আসি। এদিন ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। 
এদিকে, অভিযুক্তদের মধ্যে হরকান্ত রায় ডাকুয়াকে টেলিফোন করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। বলেন, ভাই ওই জমিতে থাকে না। আমি কাউকে হুমকি দেইনি। আমারা তিন ভাই। বিকাশকে ওই জমির জন্য আগেই টাকা দিয়ে দেওয়া হয়েছে। এখন উল্টো ও ফের টাকা চাইছে। ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, অভিযোগ জমা পড়েছে। খতিয়ে দেখা হচ্ছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ