Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খানাকুলে রাস্তার পাশ থেকে সরল ইমারতি দ্রব্য

খানাকুলে রাস্তার পাশ থেকে সরল ইমারতি দ্রব্য
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: দুর্ঘটনা এড়াতে রাস্তার পাশে রাখা ইমারতি দ্রব্য সরাল পুলিস। বৃহস্পতিবার সকালে খানাকুল থানার বিভিন্ন এলাকায় গিয়ে পুলিস নানা নির্মাণ সামগ্রী সরিয়ে দেয়। বিভিন্ন ব্যবসায়ীকে সতর্কও করা হয়। দ্রুত রাস্তার পাশ থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিন খানাকুল থানার ওসি মুন্সি হামিদুল রহমানের নেতৃত্বে নন্দনপুর, মারোখানা, শাবলসিংহপুর প্রভৃতি পঞ্চায়েত এলাকায় অভিযান চলে।
Advertisement
উল্লেখ্য, খানাকুল সহ আরামবাগ মহকুমায় ক্রমশ বাড়ছে পথ দুর্ঘটনার সংখ্যা। তাতে প্রাণহানির ঘটনাও ঘটছে। সম্প্রতি পথ দুর্ঘটনা কমাতে পুলিস গুচ্ছ পদক্ষেপ নিয়েছে। বালি, পাথর, ইট প্রভৃতি নির্মাণ সামগ্রী রাস্তার পাশে পড়ে থাকার জেরে অনেক সময় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। তাই সেইসব সামগ্রী রাস্তা থেকে সরাতে কড়া অবস্থান নিয়েছে পুলিস। পুলিস জানিয়েছে, কয়েকদিন পরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। যাতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই রাস্তা পরিছন্ন রাখার উদ্যোগ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ