Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খানাকুলে ভাঙা বাঁধ মেরামতি শুরু

খানাকুলে ভাঙা বাঁধ মেরামতি শুরু
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বসন্তে অকাল ‘বন্যার’ পর অবশেষে খানাকুলের বলাইচকে বাঁধ মেরামতির কাজ শুরু করল সেচদপ্তর। সোমবার ভাঙা অংশে বালির বস্তা ফেলে অস্থায়ী বাঁধ দেওয়ার কাজ জোর কদমে শুরু হয়। তাতে কিছুটা স্বস্তি মিললেও এদিনও এলাকার প্লাবন পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। চাষিরা এদিন আর মাঠে নেমে আলু তুলতে পারেননি। তাঁরা ক্ষতিপূরণের দাবি তুলেছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে হুগলি জেলা কৃষি বিপণন দপ্তরের তরফে ১০ টাকা কেজি দরে ৪০০ বস্তারও বেশি আলু ক্ষতিগ্রস্ত চাষিদের কাছ থেকে কেনা হয়েছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, চাষিদের কাছ থেকে কেনা আলুতে ইতিমধ্যেই পচন ধরতে শুরু করেছে। তাই ডুবে যাওয়া জমির আলু নষ্ট হয়ে যাবে। কৃষিদপ্তর বিমার মাধ্যমে চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ