পুনে: মহারাষ্ট্রর ছত্রপতি সম্ভাজি নগর জেলায় গারওয়ারে স্টেডিয়ামে এক ক্রিকেট ম্যাচ চলাকালীন ব্যাটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন ইমরান প্যাটেল। ইয়ং একাদশের বিরুদ্ধে লাকি বিল্ডার্সের হয়ে হঠাৎই অস্বস্তি অনুভব করেন তিনি। আম্পায়ারদের ইমরান বলেন, ‘আমার ঘাড় ও হাতে ব্যথা করছে। মাঠের বাইরে গিয়ে ওষুধ খেয়ে আসি।’ সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দেওয়া হয়। আম্পায়াররা তাঁকে হাসপাতালে যেতেও বলেন। কিন্তু প্যাভিলিয়ন পর্যন্ত ফিরতে পারেননি ইমরান। সীমানার ধারেই পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে ডাক্তাররা মৃত ঘোষণা করেন ইমরানকে।



