Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়গ্রামে গাড়ি থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার, ধৃত চালক  

খড়গ্রামে গাড়ি থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার, ধৃত চালক
 
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: খড়গ্রামে ২৯ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল খড়গ্রাম থানার পুলিস। বৃহস্পতিবার রাতে ফরাক্কা-হলদিয়া বাদশাহি সড়কের খড়গ্রাম থানার কীর্তিপুর পঞ্চায়েত ভবনের সামনে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে গাঁজা বহনকারী গাড়ি, একটি মোবাইল ও নগদ ২৪০০ টাকা। ধৃতের নাম সবুশ শর্মা। বাড়ি কোচবিহারের সিতাই থানার ভারালিগ্রামে। শুক্রবার ধৃতকে বহরমপুর বিশেষ আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তায় গাঁজা পাচার হওয়ার তথ্য পুলিসের কাছে ছিল। সেইমতো পুলিস ওখানে নাকা চেকিং শুরু করে। এরপর গভীর রাতে একটি চারচাকা গাড়ি কুলি গ্রামের দিকে যেতেই পুলিস ওই গাড়ি আটকে তল্লাশি শুরু করে। গাড়ির ভিতরে দু’টি বস্তা থেকে গাঁজা উদ্ধার হয়। এরপর পুলিস গাড়ি চালককেও গ্রেপ্তার করে।
খড়গ্রাম থানার পুলিসের জানিয়েছে গাঁজার বস্তা দু’টি কোচবিহার থেকে বোলপুরে নিয়ে যাওয়া হচ্ছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ