সংবাদদাতা, মেদিনীপুর: অবশেষে শহরের ইন্দায় অবস্থিত খড়্গপুর কলেজের জমি জরিপ করার সিদ্ধান্ত নিল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। কলেজ সূত্রে জানা গিয়েছে আজ বুধ ও বৃহস্পতিবার এই জরিপের কাজ হবে। ১৯ ফেব্রুয়ারি হবে শুনানি। যদি কলেজ ছাড়া আর কোনও পক্ষ থাকে তাহলে দুই পক্ষকে ওই দিন কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে। প্রসঙ্গত, কলেজের জমি বেহাত হয়ে যাচ্ছে বলে অনেক দিন ধরেই অভিযোগ তুলছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের পক্ষ থেকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে জমি জরিপ করে দেওয়ার জন্য একাধিকবার আবেদনও করা হয়। জমি রক্ষা করার লক্ষ্যে প্রাক্তন ছাত্রদের নিয়ে তৈরি হয় কলেজের জমি রক্ষা কমিটিও। সেই কমিটি এব্যাপারে সেমিনারও করেছে। ভূমি দপ্তরে তাদের পক্ষ থেকেও দরবার করা হয়।
Advertisement
কলেজ অধ্যক্ষ বিদ্যুৎ সামন্ত বলেন, কলেজের ২০ একরেরও বেশি জমি আছে। এর মধ্যে ৭ একর সরকার অধিগ্রহণ করে দিয়েছে। বাকি ১৩ একর দানের জমি। এরমধ্যে বেশ কিছু জমি দখল হয়ে গিয়েছে। আমরা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে এর আগে একাধিকবার জমি জরিপ করে দিতে আবেদন করেছি। কমিটিও উদ্যোগ নিয়েছে। কিন্তু এতদিন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। দপ্তর জমি জরিপ করে কলেজের অংশ চিহ্নিত করে দিলে আমরা সীমানা প্রাচীর দিয়ে ঘিরে নিতে পারব। খালি পড়ে থাকায় এখনও জমি দখল হয়ে যাচ্ছে।
তিনি বলেন, ভূমি ও ভূমি রজস্ব দপ্তর থেকে আমাদের জানানো হয়েছে বুধ ও বৃহস্পতিবার তারা জমি জরিপ করতে আসবে। আর ১৯ ফেব্রুয়ারি হবে শুনানি। যদি আর কারও কোনও দাবি থাকে তারাও যাবে। আশা করছি এবার জমি জট কাটবে। আমরা আমাদের জমি বুঝে নিতে পারব।
তিনি বলেন, ভূমি ও ভূমি রজস্ব দপ্তর থেকে আমাদের জানানো হয়েছে বুধ ও বৃহস্পতিবার তারা জমি জরিপ করতে আসবে। আর ১৯ ফেব্রুয়ারি হবে শুনানি। যদি আর কারও কোনও দাবি থাকে তারাও যাবে। আশা করছি এবার জমি জট কাটবে। আমরা আমাদের জমি বুঝে নিতে পারব।



