Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

খদ্দের সেজে পরপর দোকানে চুরি, ধৃত ১

খদ্দের সেজে একের পর এক দোকানে চুরি করে নিমেষে বেপাত্তা হয়ে যেত। অবশেষে শুক্রবার বিকেলে জলপাইগুড়ি শহরের ৪ নম্বর ঘুমটি এলাকায় এক দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল অভিযুক্ত। এলাকার লোকজন তাকে ধোলাই দিয়ে তুলে দেয় পুলিসের হাতে।

খদ্দের সেজে পরপর দোকানে চুরি, ধৃত ১
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: খদ্দের সেজে একের পর এক দোকানে চুরি করে নিমেষে বেপাত্তা হয়ে যেত। অবশেষে শুক্রবার বিকেলে জলপাইগুড়ি শহরের ৪ নম্বর ঘুমটি এলাকায় এক দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল অভিযুক্ত। এলাকার লোকজন তাকে ধোলাই দিয়ে তুলে দেয় পুলিসের হাতে। ধৃত যুবকের দাবি, তার নাম লোকনাথ সূত্রধর। বাড়ি নেতাজিপাড়ায়।  
Advertisement
শহরের ওল্ড পুলিস লাইন এলাকার এক দোকানের মালিক তাপসী বিশ্বাস বলেন, এদিন দুপুর আড়াইটে নাগাদ ওই যুবক আমার দোকানে আসে। নিজেকে ইলেকট্রিক অফিসের গাড়ির চালক বলে পরিচয় দেয়। তারপর দামি সিগারেট দিতে বলে। ৯৯০ টাকার সিগারেট নিয়ে ১০ টাকার জ্যুসের পাউচ দিতে বলে। দোকানের ফ্রিজ খুলে ওই জ্যুসের পাউচ সবে আনতে গিয়েছি, এর মধ্যে ওই যুবক সমস্ত সিগারেট নিয়ে বেপাত্তা হয়ে যায়। সঙ্গে সঙ্গে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখি। তাতেই দেখা যায়, ওই যুবক দোকান থেকে সমস্ত সিগারেট নিয়ে পালাচ্ছে। সঙ্গে সঙ্গে ফোন করে বিষয়টি দাদাকে জানাই। তারপর আশপাশের দোকানদাররা মিলে বাইক নিয়ে ওই যুবককে খুঁজতে বের হই। 
জলপাইগুড়ি শহরের মিউনিসিপ্যালিটি মার্কেটের ব্যবসায়ী রাজশেখর রায় প্রধান বলেন, এদিন দুপুরে আমার দোকানেও ক্রেতা সেজে আসে ওই যুবক। তারপর প্রায় দেড় হাজার টাকার সিগারেট নিয়ে দাম না দিয়ে চোখের নিমেষে বেপাত্তা হয়ে যায়। আমরাও ওই যুবককে খুঁজছিলাম। 
অবশেষে বিকেলে শহরের ৪ নম্বর ঘুমটি এলাকায় একটি দোকানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় ওই যুবক। এলাকার লোকজন তাকে মারধর করে পুলিসের হাতে তুলে দেয়। তবে আটক ওই যুবকের কাছ থেকে কোনও সামগ্রী পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ওই যুবকের সঙ্গে এক টোটোচালক ছিল। পরিস্থিতি বেগতিক দেখে সে পালিয়ে যায়। কোতোয়ালি থানার পুলিস জানিয়েছে, যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ