Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খাবারের ব্যাগে মাদক পাচারের ছক, ধৃত কালিয়াচকের যুবক

খাবারের ব্যাগে মাদক পাচারের ছক, ধৃত কালিয়াচকের যুবক
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সুঠাম চেহারা। উচ্চতা প্রায় ৫ ফুট। পরনে সাধারণ পোশাক। সঙ্গে খাবারের ব্যাগ। এমন সাধারণ বেশে খাবারের ব্যাগে মাদক পাচারের চেষ্টা করেও সফল হল না কালিয়াচকের যুবক। শুক্রবার বিকেলে শিলিগুড়ি শহরের টিকিয়াপাড়া থেকে অভিযুক্তকে পাকড়াও করে পুলিস। ধৃতের নাম মহম্মদ আলি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ কেজি ৪৩ গ্রাম ব্রাউন সুগার। যার দাম ৬৫ লক্ষ টাকা। 
Advertisement
শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ সিং বলেন, কালিয়াচকের ওই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। 
দুপুরে শহরে ব্রাউন সুগার ঢুকছে বলে খবর পায় পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। তারা সঙ্গে সঙ্গে শিলিগুড়ি থানার অফিসারদের নিয়ে অভিযানে নামে। দুপুরে টিকিয়পাড়ায় দু’টি দলে ভাগ হয়ে পজিশন নেন সাদা পোশাকের পুলিস কর্মীরা। ৪টে নাগাদ সেখানে হাঁটতে হাঁটতে আসে কালিয়াচকের ওই যুবক। সূত্রে দেওয়া চেহারার বর্ণনা ওই যুবকের সঙ্গে হুবহু মিলে যায়। পুলিস কর্মীরা কাছে গিয়ে নাম, ঠিকানা জানতে চাইলে সে ঘাবড়ে যায়। পালানোর চেষ্টা করে। পিছু নিয়ে অভিযুক্তকে ধরে পুলিস। তল্লাশি চালিয়ে অভিযুক্তের খাবারের ব্যাগ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ