Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

খাবারে ছাই, শাস্তি

খাবারে ছাই, শাস্তি
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কুম্ভমেলায় ভান্ডারার জন্য স্টোভে রান্না চলছিল। সেই খাবার বিলি করা হবে পুণ্যার্থীদের মধ্যে। তাতে ছাই মেশাচ্ছেন এক পুলিসকর্মী! সেই ভিডিও ভাইরাল হতে আলোড়ন পড়ে যায়। নড়েচড়ে বসে প্রশাসন। অভিযুক্ত পুলিসকর্মীর নাম ব্রিজেশকুমার তিওয়ারি। তিনি সোরাও থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও)। ইতিমধ্যে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। ভান্ডারার খাবারে ছাই মেশানোর ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনীতিও। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ করে রাজ্যের শাসকদলকে ঠেস দিতে ছাড়েননি সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ