Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ছোটপর্দায় ‘খনার কাহিনি’

বাংলা ও বাঙালির লোকসংস্কৃতির অন্যতম অঙ্গ ‘খনা’র কাহিনি। আজও তা প্রাসঙ্গিক।

ছোটপর্দায়  ‘খনার কাহিনি’
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাংলা ও বাঙালির লোকসংস্কৃতির অন্যতম অঙ্গ ‘খনা’র কাহিনি। আজও তা প্রাসঙ্গিক। খনার ঘটনাবহুল জীবন এবার উঠে আসবে ছোটপর্দায়। আকাশ আট চ্যানেলে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘খনার কাহিনি’। মুখ্য চরিত্রে খুদে অভিনেত্রী ঋষিতা নন্দী। জিরাট কলোনি হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ঋষিতা ইতিমধ্যে শ্যুটিং শুরু করেছে। ‘এই চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত। খুব ভালো লাগছে’, বলল পর্দার ‘খনা’। 

Advertisement

এর আগেও ছোটপর্দায় একাধিক ধারাবাহিকে অভিনয় করেছে ঋষিতা। তবে ঐতিহাসিক গল্পে প্রথমবার কাজ তার। বিষয় হিসেবে ইতিহাস পছন্দ করে সে। তাই পর্দায় খনা হয়ে উঠতে বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না। বরং অসুবিধা অন্যত্র। ‘খনা’ মানেই কঠিন শব্দের বুননে তৈরি সংলাপ। বেশ কিছু শব্দের অর্থ বুঝতে সমস্যায় পড়তে হচ্ছে ঋষিতাকে। সেক্ষেত্রে মুশকিল আসান তার বাবা ঋষিকেশ নন্দী। কঠিন শব্দের অর্থ মেয়েকে বুঝিয়ে দেন তিনি। শ্যুটিংয়ের ফাঁকেই পড়াশোনাও করে নেয় ঋষিতা। আগামী ১৬ জুন থেকে শুরু হচ্ছে এই নতুন ধারাবাহিক। পরিচালনার দায়িত্বে রয়েছেন মিলন মণ্ডল। এই ধারাবাহিকের ক্ষেত্রে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ব সামলাচ্ছেন গীতা বিশ্বাস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ