Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক খালিস্তানিদের

ট্রুডো সরকারের পতনের পর কানাডার সঙ্গে ভারতের সম্পর্কে উন্নতি হচ্ছে।

ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক খালিস্তানিদের
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

ওটাওয়া, ১৭ সেপ্টেম্বর: ট্রুডো সরকারের পতনের পর কানাডার সঙ্গে ভারতের সম্পর্কে উন্নতি হচ্ছে। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নেইয়ের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সম্পর্কও ভালো। বর্তমানে ওটাওয়া ও নয়াদিল্লি নিজেদের তিক্ত সম্পর্ক ভুলে গিয়েছে। এর মাঝেই ফের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে খালিস্তানিরা। ট্রুডোর সময়ে এই খালিস্তানিদেরই বাড়বাড়ন্তে সম্পর্ক তলানিতে ঠেকে নয়াদিল্লির সঙ্গে। ফের সেই খালিস্তানিরাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ভারতের কাছে। কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছে নিষিদ্ধ খালিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিস। মূলত আমেরিকা থেকেই এই সংগঠন চালায় খালিস্তানিদের একটা অংশ।

Advertisement

আগামী ১৮ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে থাকা ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে তারা। যাকে কেন্দ্র করে ভ্যাঙ্কুভারে প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওই নিষিদ্ধ খালিস্তানি সংগঠনের তরফে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। যাতে কানাডায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনিশ পট্টনায়েকের ছবি রয়েছে। তাতে লাল কালি দিয়ে দীনিশের মুখে ক্রস চিহ্ন আঁকা রয়েছে। তাদের দাবি, কানাডায় বসে গোয়েন্দাগিরি করছেন এই ভারতীয় আধিকারিক ও খালিস্তানিদের ব্যাপারে তথ্য জোগাড় করছেন ও চিহ্নিত করছেন।

সেই কারণেই ভ্যাঙ্কুভারে থাকা ভারতীয় দূতাবাস আগামী ১৮ সেপ্টেম্বর ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে খালিস্তানিরা। সেই বিষয়ে সতর্ক কানাডার প্রশাসন। সেই কারণেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। এক সপ্তাহ আগেই কানাডা সরকারের এক রিপোর্টে স্বীকার করা হয়েছে, সেখানে খালিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে। তাতে বলা হয়েছে খালিস্তানিদের অর্থ সাহায্য করছে বিদেশি কিছু সংগঠন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ