Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফাইন্ড-এর সঙ্গে গাঁটছড়া খাদিমের

রিটেল টেকনোলজি সংস্থা ‘ফাইন্ড’-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে আরও সুষ্ঠু গ্রাহক পরিষেবা দেওয়ার উদ্যোগ নিল খাদিম। ২৬০টি রিটেল স্টোরের নেটওয়ার্ককে ‘ফাইন্ড স্টোর ওএস’-এ মাইগ্রেট করেছে তারা।

ফাইন্ড-এর সঙ্গে গাঁটছড়া খাদিমের
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিটেল টেকনোলজি সংস্থা ‘ফাইন্ড’-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে আরও সুষ্ঠু গ্রাহক পরিষেবা দেওয়ার উদ্যোগ নিল খাদিম। ২৬০টি রিটেল স্টোরের নেটওয়ার্ককে ‘ফাইন্ড স্টোর ওএস’-এ মাইগ্রেট করেছে তারা। স্টোর প্রোফাইল আপডেট, কর্মীদের ম্যাপিং, সিস্টেম ট্র্যাকিং, নতুন কর্মী নিবন্ধনের পাশাপাশি গ্রাহকদের জন্য ডিসকাউন্ট অফার, অর্ডার প্রসেসিং, ইনভয়েস আপডেট আরও দ্রুত ও সুষ্ঠুভাবে করা যাবে। খাদিম-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) কৌশিক দত্ত বলেন, আমরা এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছিলাম, যেখানে আমরা দৈনন্দির কাজকর্ম আরও সহজভাবে করতে পারব এবং আমাদের টিমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেবে। নতুন এই প্রযুক্তিতে আমরা গ্রাহকদের আরও দক্ষতার সঙ্গে পরিষেবা দিতে পারব।  

Advertisement
সম্পর্কিত সংবাদ