Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

‘শান্ত থাকাই শক্তি’

‘অশান্তির মাঝে শান্ত থাকতে হবে। তাতেই মিলবে শক্তি’। বার্তা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। গত বছর থেকে ফিল্মি কেরিয়ারে টালমাটাল চলছে নায়িকার

‘শান্ত থাকাই শক্তি’
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘অশান্তির মাঝে শান্ত থাকতে হবে। তাতেই মিলবে শক্তি’। বার্তা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। গত বছর থেকে ফিল্মি কেরিয়ারে টালমাটাল চলছে নায়িকার। দু’টি বিগবাজেট ছবি থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। প্রথম, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’। দ্বিতীয়, নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২’। এ বছর আরও এক প্রজেক্ট থেকে নায়িকার বাদ পড়ার খবর। শোনা যাচ্ছে, হলিউড সিরিজ ‘হোয়াইট লোটাস সিজন ৪’ থেকেও নাকি বাদ পড়লেন নায়িকা। গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল, এই সিরিজে কাজ করবেন অভিনেত্রী। জনপ্রিয় সিরিজের তৃতীয় সিজন তাঁকে ছাড়তে হয়েছিল গর্ভাবস্থার কারণে। তবে চতুর্থ সিজনে তাঁকে দেখা যাবে বলেই আশাবাদী ছিলেন নায়িকার অনুরাগীরা। তবে তা নাকি হচ্ছে না। কেন? কারণ এই সিরিজের জন্য অডিশন দেওয়া বাধ্যতামূলক ছিল। তাতেই নাকি রাজি হননি তিনি। এই পরিস্থিতিতে সম্প্রতি ইঙ্গিতপূর্ণ পোস্ট দীপিকার। তিনি লিখলেন ‘অশান্তির মাঝে শান্ত থাকাই শক্তি। যে কোনো পরিস্থিতিতে মেজাজ ধরে রাখতে হয়। অপরপ্রান্তের মানুষটি মেজাজ হারাতে পারেন ঠিকই। কিন্তু তাতে প্রতিক্রিয়া না জানিয়ে নিজেকে শান্ত রেখে নিজের পরিচয় দাও।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ