Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কিডনি বিক্রি! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হাওড়ার যুবক

কিডনি বিক্রি! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হাওড়ার যুবক
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিডনি বিক্রির টাকা নিয়ে অন্যের সঙ্গে পালিয়েছে স্ত্রী। এমনই অভিযোগ তুলে স্ত্রীকে ফিরে পেতে আগেই হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেছিলেন স্বামী। কিন্তু স্ত্রী জানান, তিনি স্বেচ্ছায় প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছেন। তাই ওই মামলা খারিজ হয়ে যায়। এবার পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন স্বামী। হাওড়ার সাঁকরাইল থানা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ফের অভিযোগ করেন, স্ত্রী তাঁর কিডনি বিক্রির টাকা, গয়না নিয়ে পালিয়ে গিয়েছেন। অথচ, পুলিস কোনও পদক্ষেপ করেনি। উল্টে বারবার তাঁর বাড়িতে এসে হেনস্তা করছে। এই পরিস্থিতিতে তিনি নিরাপত্তা ও স্ত্রীর নিয়ে যাওয়া সম্পত্তি ফিরে পাওয়ার দাবি করেন। অভিযোগ শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘এটা তো আপনাদের ঘরোয়া বিষয়। আদালত কি করবে? পুলিস তদন্তের স্বার্থে ঘটনাস্থলে যাবে।’ এরপর অবশ্য রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছেন বিচারপতি। এপ্রিল মাসে মামলার পরবর্তী শুনানি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ