Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁধের জটিল অস্ত্রোপচার সফল

কাঁধের জটিল অস্ত্রোপচারে সফল হল শিলিগুড়ির কাওয়াখালির একটি বেসরকারি হাসপাতাল। সম্প্রতি বাগডোগরার ৫৭ বছর বয়সি এক ব্যক্তির রিভার্স সোল্ডার রিপ্লেসমেন্ট হয়েছে এই হাসপাতালে।

কাঁধের জটিল অস্ত্রোপচার সফল
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: কাঁধের জটিল অস্ত্রোপচারে সফল হল শিলিগুড়ির কাওয়াখালির একটি বেসরকারি হাসপাতাল। সম্প্রতি বাগডোগরার ৫৭ বছর বয়সি এক ব্যক্তির রিভার্স সোল্ডার রিপ্লেসমেন্ট হয়েছে এই হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, উত্তরবঙ্গে এটি প্রথম সফল রিভার্স সোল্ডার রিপ্লেসমেন্ট। অস্থিরোগ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় রায় এই সফল অস্ত্রোপচার করেন। শনিবার সাংবাদিক সম্মেলনে করে এখবর জানান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত।
Advertisement
চিকিৎসক মৃত্যুঞ্জয় রায় বলেন, বাগডোগরার বাসিন্দা ওই ব্যক্তি বছরের বছর ধরে বাঁ হাতের কাঁধে তীব্র ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। তাঁর দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল।  তাঁর বাঁ হাত কার্যত অকেজো হয়ে পড়েছিল। বিভিন্ন পরীক্ষার পর রিভার্স সোল্ডার রিপ্লেসমেন্টের সিদ্ধান্ত নেওয়া হয়। তা সফল হওয়ায় রোগী স্বাভাবিক জীবনযাত্রা ফিরে পাবেন। এটা আমাদের কাছে সবচেয়ে আনন্দের।
Advertisement
সম্পর্কিত সংবাদ