Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারের রাসচক্রের নির্মাতা আলতাফ মিয়াঁ প্রয়াত

কোচবিহারের রাসচক্রের নির্মাতা আলতাফ মিয়াঁ প্রয়াত
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দেওয়ানহাট: শনিবার রাতে প্রয়াত হলেন কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন বাড়ির রাসচক্র তৈরির কারিগর আলতাফ মিয়াঁ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। শনিবার রাত ৭টা ৫০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে কোচবিহারে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমল থেকে কয়েক পুরুষ ধরে বংশপরম্পরায় রাস উৎসবে রাসচক্র তৈরি করে আসছেন আলতাফ হোসেনের পরিবারের সদস্যরা। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে তিনি কোচবিহারের  ঐতিহ্যবাহী রাজ আমলের রাসচক্র তৈরি করে আসছিলেন। তবে এবার তিনি অসুস্থ থাকায় রাসচক্র তৈরি করেন তাঁর ছেলে। আলতাফ মিয়াঁর স্ত্রী বাবলি বিবি বলেন, তিনি খুবই অসুস্থ ছিলেন। কয়েকদিন আগে তাঁকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এইচডিইউতে ভর্তি ছিলেন। এদিন হাসপাতালেই মারা যান। চিকিৎসকরা বহু চেষ্টা করেছেন। কিন্তু শেষের দিকে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। এমজেএন মেডিক্যাল হাসপাতালের এমএসভিপি সৌরদীপ রায় বলেন, আলতাফ মিয়াঁ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি এদিন রাত ৭টা ৫০ মিনিটে প্রয়াত হয়েছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ