Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার জেলা পরিষদের বাজেট পাশ

মঙ্গলবার কোচবিহার জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পাশ হয়েছে। জেনারেল মিটিংয়ে এই বাজেট পাশ হয়েছে। এই অর্থবর্ষে মোট ২৬৩ কোটি টাকার বাজেট পাশ হয়েছে। এরমধ্যে ২৫২ কোটি টাকা খরচ হবে।

কোচবিহার জেলা পরিষদের বাজেট পাশ
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মঙ্গলবার কোচবিহার জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পাশ হয়েছে। জেনারেল মিটিংয়ে এই বাজেট পাশ হয়েছে। এই অর্থবর্ষে মোট ২৬৩ কোটি টাকার বাজেট পাশ হয়েছে। এরমধ্যে ২৫২ কোটি টাকা খরচ হবে। ১১ কোটি টাকার উদ্বৃত্ত বাজেট পাশ হয়েছে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, এবারের বাজেটে সব থেকে বেশি খরচ ধরা হয়েছে মিশন নির্মল বাংলার জন্য। এই খাতে মোট ১০১ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। এছাড়া জমি ক্রয়ের জন্য ৪৯ কোটি, পঞ্চদশ অর্থ কমিশনের খাতে ২২ কোটি, পঞ্চম স্টেট ফিনান্স খাতে সাড়ে ১২ কোটি, পথশ্রী খাতে ৪৫ কোটি সহ অন্যান্য বহু কাজের বরাদ্দ ধরা হয়েছে। কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সৌমেন দত্ত বলেন, এদিন জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবর্ষের সাধারণ সভার মধ্যে দিয়ে পাশ হয়েছে। মোট ২৬৩ কোটি টাকার বাজেট পাশ হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ