নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অবশেষে মোহনপুর থানায় হাজিরা দিলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। গত ১ জুলাই রাতে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি বেসরকারি হাসপাতালে এক রোগীর মৃত্যুকে ঘিরে ডাক্তারদের শাসানি ও মারধরের অভিযোগ উঠেছে কৌস্তভবাবুর বিরুদ্ধে। বারবার ডাকার পরেও তিনি এতদিন থানায় যাননি। কৌস্তভ বাগচি শেষপর্যন্ত শনিবার মোহনপুর থানায় হাজিরা দেন। হাজিরা দিয়ে তিনি দাবি করেন, হেনস্তা করার জন্যই তাঁকে ডাকা হয়েছিল। তিনি বলেন, ‘কারও শেখানো বা লেখা প্রশ্ন করেন তদন্তকারী অফিসার আমাকে। প্রতিটি প্রশ্নেরই জবাব আমি দিয়েছি।’



