Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের পিছোল কসবা ল’ কলেজে গণধর্ষণ মামলার শুনানি

এসআইআরের জেরে আবার পিছোল কসবা আইন কলেজে গণধর্ষণ মামলার শুনানি। সোমবার ছিল আলিপুর জেলা কোর্টে এই মামলার শুনানি। নির্দিষ্ট সময়ে ওঠে মামলাটি।

ফের পিছোল কসবা ল’ কলেজে গণধর্ষণ মামলার শুনানি
  • ২৪ মার্চ, ২০২৬ ০৮:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের জেরে আবার পিছোল কসবা আইন কলেজে গণধর্ষণ মামলার শুনানি। সোমবার ছিল আলিপুর জেলা কোর্টে এই মামলার শুনানি। নির্দিষ্ট সময়ে ওঠে মামলাটি। চার অভিযুক্তের মধ্যে জেল হেপাজতে থাকা তিনজনকে প্রেসিডেন্সি জেল থেকে হাজির করা হয় এজলাসে। জামিনে থাকা এক অভিযুক্তও হাজির ছিলেন। কিন্তু যে এজলাসে এই মামলার শুনানি চলছে, সেই কোর্টের বিচারক বর্তমানে এসআইআরের কাজে যুক্ত রয়েছেন। তাই এদিন এই মামলার শুনানি মুলতুবি হয়ে যায়। এক অভিযুক্তের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য সাংবাদিকদের জানান, ‘মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৮ এপ্রিল। আমরা চাইছি এই মামলার শুনানি দ্রুত শুরু হোক।’ সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায় এদিন এই মামলার শুনানি বার বার পিছিয়ে যাওয়ায় উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, ‘দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায়। সেই মতো পদক্ষেপ করা হবে।’ এদিকে, মামলার শুনানির দিনে সাক্ষী আদালতে এসে ফিরে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় সরকারি পক্ষ থেকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ