বেঙ্গালুরু ২৩ জানুয়ারি: কর্ণাটকে বাইক ট্যাক্সির পরিষেবার উপরে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করল হাইকোর্ট। এর আগে কর্ণাটকে অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সি পরিষেবার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল কর্ণাটক হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। আজ, শুক্রবার প্রধান বিচারপতি ভিভু বাকরু ও বিচারপতি সিএম যোশীর ডিভিশন বেঞ্চ, স্পষ্ট জানিয়েছে কর্ণাটকে বাইক ট্যাক্সি চলবে। যার ফলে স্বস্তিতে ফিরেছে ওলা, উবেরের মতো কোম্পানিগুলি। কর্ণাটক সরকারই রাজ্যে বাইক ট্যাক্সির উপর নিষেধাজ্ঞা চাপায়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে মামলা হয়, যদিও নিষেধাজ্ঞা বহাল রাখে সিঙ্গল বেঞ্চ। তারপরেই সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় অ্যাপ বাইক কোম্পানিগুলি।



