Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সারার জন্মদিনে করিনার বিশেষ শুভেচ্ছা

এক সময় করিনা কাপুরের মতো হতে চাইতেন তিনি। আর এখন? না! এ প্রশ্নের সরাসরি কোনও উত্তর দেননি সারা আলি খান।

সারার জন্মদিনে করিনার বিশেষ শুভেচ্ছা
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• এক সময় করিনা কাপুরের মতো হতে চাইতেন তিনি। আর এখন? না! এ প্রশ্নের সরাসরি কোনও উত্তর দেননি সারা আলি খান। কিন্তু করিনা যে তাঁর বরাবর অনুপ্রেরণা দিয়েছেন সেকথা অকপটে স্বীকার করেছেন তিনি। মঙ্গলবার ছিল সারার জন্মদিন। ব্যক্তিগত একটি ছবি শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন করিনা। বরাবরই সইফের প্রথম পক্ষের দুই সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করিনার। সারা ও ইব্রাহিমের সঙ্গে করিনার সম্পর্ক বরাবর নজর কেড়েছে অনুরাগীদের। রাখি হোক বা দীপাবলি— যে কোনও অনুষ্ঠান বান্দ্রার বাড়িতে একসঙ্গে উদযাপন করেন পতৌদি পরিবার। সেখানে একাধিকবার সারার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন করিনা। আবার করিনার দুই পুত্র তৈমুর আর জেহর সঙ্গেও খুনসুটিতে মাতেন সারা। জন্মদিনে সারাকে সোশ্যাল মিডিয়ায় উইশ করেছেন করিনা। ‘ডার্লিং’ সম্বোধন করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন ডার্লিং সারা। জীবনের সেরা জন্মদিন কাটাও। ভালোবাসা রইল।’ ইন্ডাস্ট্রির অনেকেই এদিন উইশ করেছেন অভিনেত্রী সারাকে। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছে ‘মেট্রো ইন দিনো’ ছবিতে। এরপর আয়ুষ্মান খুরানার বিপরীতে একটি ছবিতে কাজ করার কথা রয়েছে সারার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ