Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

শিশুদের মাঝে করিনা

শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন অভিনেত্রী করিনা কাপুর খান। দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়েই দিনের অধিকাংশ সময় কেটে যায় নায়িকার।

শিশুদের মাঝে করিনা
  • ২২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন অভিনেত্রী করিনা কাপুর খান। দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়েই দিনের অধিকাংশ সময় কেটে যায় নায়িকার। দীপাবলিতেও তাই শিশুদের মাঝেই কাটালেন করিনা। মঙ্গলবার সেই স্পেশাল উদযাপনের ছবি শেয়ারও করেছেন তিনি। অভিনেত্রীর বার্তা, অন্তরের শিশুকে কখনও বুড়িয়ে যেতে দিতে নেই। খাতায়-কলমে বয়স যতই হোক, হৃদয় যেন সবুজ থাকে। চিরদিন। সে কারণে পুতুল সাজানোর ঘর থেকে শুরু করে বাচ্চাদের হাতের কাজের নানা সামগ্রী— করিনা সবকিছুর মাঝেই নিজের শৈশবকে খুঁজে নিতে চেয়েছেন। তাঁর পোস্ট করা ছবিজুড়ে বারবার উঠে এসেছে সেই বার্তাই। দীপাবলির উদযাপন শেষ করেই কাজে ফিরবেন নায়িকা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ