Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

বলিউড নিয়ে বিস্ফোরক করিনা

বলিউড ইন্ডাস্ট্রি প্রসঙ্গে বিস্ফোরক অভিনেত্রী করিনা কাপুর খান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে হিন্দি সিনেমার পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন নায়িকা। তাঁর দাবি, সফল ট্রেন্ডের পিছনে ছুটছে বলিউড। করিনা বলেছেন, ‘আমরা যতটা ভাবি, দর্শক তার থেকেও অনেক বেশি বুদ্ধিমান।

বলিউড নিয়ে বিস্ফোরক করিনা
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বলিউড ইন্ডাস্ট্রি প্রসঙ্গে বিস্ফোরক অভিনেত্রী করিনা কাপুর খান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে হিন্দি সিনেমার পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন নায়িকা। তাঁর দাবি, সফল ট্রেন্ডের পিছনে ছুটছে বলিউড। করিনা বলেছেন, ‘আমরা যতটা ভাবি, দর্শক তার থেকেও অনেক বেশি বুদ্ধিমান। কোনো সিনেমা ভালো হলে তাঁরা সেটা ঠিকই বোঝেন। তাই বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে হবে। বর্তমানে পর্দায় হিংসার রমরমা। অ্যানিমেল হিট করেছে, তাই সকলে হিংসা, বিদ্বেষমূলক ছবি তৈরি করছেন। এসব কনটেন্ট কিন্তু এখন পুরনো হয়ে গিয়েছে। সকলে মিলে অনুকরণ করছেন। তবে এমন কিছু পরিচালকও রয়েছেন, যাঁরা ভিন্নস্বাদের ছবি তৈরি করতে চান। পাশাপাশি দর্শকের মধ্যে নতুন চিন্তার খোরাকও জোগান। এদের একটা আলাদা দর্শক রয়েছে।’ করিনার মত, নির্দিষ্ট ফর্মুলায় নিজেদের বেঁধে ফেলা ঠিক নয়। বরং ভিন্ন কিছু ভাবলে, তা ইন্ডাস্ট্রির উন্নতিতে সাহায্য 

Advertisement

করবে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ