Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পরিচালনায় ফিরছেন করণ

২০২৩ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। রণবীর সিং ও আলিয়া ভাট জুটির এই সিনেমার মাধ্যমে ৭ বছর পর পরিচালনায় ফিরেছিলেন করণ।

পরিচালনায় ফিরছেন করণ
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ২০২৩ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। রণবীর সিং ও আলিয়া ভাট জুটির এই সিনেমার মাধ্যমে ৭ বছর পর পরিচালনায় ফিরেছিলেন করণ। বক্স অফিসে অত্যন্ত ভালো ফল করেছিল ছবিটি। তারপর ফের পরিচালক হিসেবে বিরতি নিয়েছিলেন করণ। বরং মন দিয়েছিলেন প্রযোজনার কাজে। তাঁর প্রযোজিত একের পর এক সিনেমা প্রশংসিত হয়েছে। এবার বিরতি কাটিয়ে ফিরছেন করণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ঘোষণা করলেন পরিচালক-প্রযোজক। তিনি জানিয়েছেন, এবার আর নতুন প্রজন্মের গল্প নয়, বরং পুরনো আঙ্গিকে পুরনো সময়ের গল্প বলবেন তিনি। অর্থাৎ করণের পরিচালনায় এবার পুরনো দিনের প্রেমকাহিনি দেখার সুযোগ মিলবে পর্দায়। যদিও ছবিটি কবে মুক্তি পাবে বা কারা থাকছেন কাস্টিংয়ে, তা এখনই খোলসা করেননি তিনি। করণ জানিয়েছেন, আগামী বছর তাঁর নতুন সংস্করণের সঙ্গে পরিচয় ঘটবে সিনেপ্রেমীদের। করণ দীর্ঘদিন পরিচালকের আসনে না থাকায় ইন্ডাস্ট্রির অন্দরে প্রশ্ন উঠেছিল, তিনি কি আর ছবি পরিচালনা করবেন না? এই প্রসঙ্গ তুলেছেন করণ নিজেও। তাঁর জবাব, ‘পরিচালনা আমার ডিএনএতে রয়েছে। এখান থেকে পালিয়ে যাওয়ার উপায় 

Advertisement

তো নেই!’  

Advertisement
সম্পর্কিত সংবাদ