Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

এক সপ্তাহও হল না! কপিল শর্মার কাফে লক্ষ্য করে পরপর চলল গুলি

ফের খবরের শিরোনামে কপিল শর্মা। মাত্র দিন ৬ আগেই কানাডায় কাফে খুলে খবরের নজর কেড়েছিলেন কমেডিয়ান অভিনেতা। এবার তাঁর সেই কাফেতেই চলল গুলি!

এক সপ্তাহও হল না! কপিল শর্মার কাফে লক্ষ্য করে পরপর চলল গুলি
  • ১১ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, অটোয়া: ফের খবরের শিরোনামে কপিল শর্মা। মাত্র দিন ৬ আগেই কানাডায় কাফে খুলে খবরের নজর কেড়েছিলেন কমেডিয়ান অভিনেতা। এবার তাঁর সেই কাফেতেই চলল গুলি! কপিল শর্মার কাফে লক্ষ্য করে বুধবার রাতে পরপর কয়েক রাউন্ড ফায়ার করেন এক ব্যক্তি। ঘটনায় যথেষ্ট সাড়া পড়ে গিয়েছে।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই হামলার ভিডিও ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি গাড়ির মধ্যে থেকে একটি ফায়ার আর্মস দিয়ে পরপর গুলি ছুড়ছেন। পুলিস সূত্রে খবর, পরপর গুলি ছুড়েই হামলাকারীদের গাড়িটি দ্রুতবেগে ঘটনাস্থল ত্যাগ করে। তবে সুখবর হল, এই গুলি চালানোর ঘটনায় কোনও ব্যক্তি আহত হয়নি।

একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, খালিস্তানি জঙ্গি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনাল গ্যাং এই হামলার দায় স্বীকার করেছে। গুলি চালানোর সঙ্গে নাম জুড়েছে ওয়ান্টেড হরজিৎ সিং ওরফে লাড্ডির। যদিও এ বিষয়ে কপিল শর্মার তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ