Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কানাডায় কাফে খুললেন কপিল শর্মা, বলিউডের কোন কোন তারকার রয়েছে বিলাসবহুল রেস্তোরাঁ?

বলিউড অভিনেতা অভিনেত্রীদের ব্যবসায় আগ্রহ মোটেই নতুন নয়। সেই পথে এবার পা রাখলেন কপিল শর্মাও। কমেডিয়ান-অভিনেতা এবার কানাডায় খুলে ফেললেন নিজের ক্যাফে।

কানাডায় কাফে খুললেন কপিল শর্মা, বলিউডের কোন কোন তারকার রয়েছে বিলাসবহুল রেস্তোরাঁ?
  • ৬ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

৫ জুলাই, মুম্বই: বলিউড অভিনেতা অভিনেত্রীদের ব্যবসায় আগ্রহ মোটেই নতুন নয়। সেই পথে এবার পা রাখলেন কপিল শর্মাও। কমেডিয়ান-অভিনেতা এবার কানাডায় খুলে ফেললেন নিজের কাফে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চায় আছেন কপিল। সম্প্রতি তাঁর ক্যাফের কিছু ঝলকও সোশ্যাল সাইটগুলিতে দেখা গিয়েছে। সেখানে ধরা পড়েছে, তাঁর কাফে গোলাপিময়। 

Advertisement

অভিনেতার কাফের ভিতরের রঙ করা হয়েছে গোলাপি। সোফা থেকে শুরু করে কাটলারি এবং দেওয়ালের নকশা, সবকিছুই সাজিয়ে তোলা হয়েছে গোলাপি রঙেই। কপিলের ফ্যানরা কিন্তু এই স্টাইলে বেশ আহ্লাদিত। তবে, মজায় বিষয় হল কপিল ছাড়াও অনেকর বলিউড সেলিব্রিটিও কিন্তু বর্তমানে নানা বিলাসবহুল রেস্তোরাঁর মালিক। তাঁরা কারা? জেনে নেওয়া যাক।

গৌরী খান

শাহরুখ খানের স্ত্রী মুম্বইয়ের বান্দ্রায় 'টোরি' নামে একটি সুন্দর রেস্তোরাঁ চালু করেছেন। এই রেস্তোরাঁটিতে এশিয়ান এবং ল্যাটিন স্বাদের নানা ডিশ পাওয়া যায়। লাইভ সুশি কাউন্টার এই রেস্তোরাঁকে বিশেষ জনপ্রিয় করে তুলেছে।

সুনীল শেট্টি

সুনীল শেট্টি প্রথমে মুম্বইয়ের বান্দ্রায় 'H2O' নামে একটি রেস্তোরাঁ এবং বার খুলেছিলেন, যা খুবই জনপ্রিয় হয়ে ওঠে। পরে তিনি এটি বন্ধ করে 'লিটল ইতালি' নামে একটি নতুন রেস্তোরাঁ শুরু করেন। যারা ইতালীয় ডিশ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেস্তোরাঁ অত্যন্ত স্পেশাল।

শিল্পা শেট্টি

মুম্বাইয়ের বান্দ্রায় 'বাস্তিয়ান' নামে একটি সী ফুড রেস্তোরাঁর পার্টনার শিল্পা শেট্টি। এই রেস্তোরাঁটি হেলদি খাবারের জন্য সুপরিচিত। পাশাপাশি, ককটেল-এর জন্যও অনেকে এই রেস্তোরাঁটিকে পছন্দ করেন।

ধর্মেন্দ্র

বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র হরিয়ানার কর্ণালে 'হি-ম্যান' নামে একটি রেস্তোরাঁ খুলেছেন। এখানে বিশুদ্ধ নিরামিষ উত্তর ভারতীয় খাবার পরিবেশন করা হয়। বিশেষ বিষয় হল, রেস্তোরাঁর নিজস্ব খামারেই এই সব সবজি চাষ করা হয়। যা অত্যন্ত স্বাস্থ্যকর বলে দাবি করা হয়। 

আশা ভোঁসলে

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলেও কিন্তু রেস্তোরাঁর জগতে বড় নাম। তাঁর রেস্তোরাঁ চেইন রয়েছে। প্রথম রেস্তোরাঁটি খোলা হয়েছিল দুবাইতে। এখন ব্রিটেন, কুয়েত, কাতার, বাহারিনের মতো দেশেও এই রেস্তোরাঁর শাখা রয়েছে। আশা ভোঁসলের রেস্তোরাঁটি মূলত ডাল মাখানি, তন্দুরি চিকেন, মাশরুমের মতো খাবারের ক্ষেত্রে স্পেশাল। তবে এই রেস্তোরাঁয় বিরিয়ানি ও সামুদ্রিক খাবারও পাওয়া যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ