Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাঞ্চনজঙ্ঘা অভিযানে পিয়ালি, যাত্রা শুরু ৭ এপ্রিল

কাঞ্চনজঙ্ঘা অভিযানে পিয়ালি,  যাত্রা শুরু ৭ এপ্রিল
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কাঞ্চনজঙ্ঘা অভিযানে যাচ্ছেন চন্দননগরের পর্বতকন্যা পিয়ালি বসাক। শুক্রবার চন্দননগরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি তাঁর পরিকল্পনা স্পষ্ট করে দিয়েছেন। পিয়ালি জানিয়েছেন, ৭ এপ্রিল তিনি রওনা হবেন। কাঞ্চনজঙ্ঘা অভিযানের যাবতীয় প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে। প্রসঙ্গত, শিশাপাঙমা ও চো ইয়ু শৃঙ্গ অভিযানের পরিকল্পনা করেছিলেন পিয়ালি। কিন্তু চীন প্রশাসন চলতি বছর অভিযানের অনুমতি না দেওয়ায় বিপাকে পড়েন পিয়ালি। শেষপর্যন্ত দ্রুত পরিকল্পনা বদল করে তিনি কাঞ্চনজঙ্ঘা অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেন। শেষপর্যন্ত সেই পরিকল্পনা কার্যকর হয়েছে বলে জানিয়েছেন পিয়ালি। চন্দননগরের একটি পরিবেশপ্রেমী সংগঠন সম্প্রতি পিয়ালিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঘোষণা করে। তারাই এদিন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানেই পিয়ালি বলেন, তিব্বত ও চীনের দু’টি শৃঙ্গ জয়ের জন্য ৭ এপ্রিল অভিযানে যাওয়ার পরিকল্পনা তাঁর ছিল। কিন্তু নানা কারণে তা হচ্ছে না। তবে ওই দিনেই তিনি কাঞ্চনজঙ্ঘার পথে পা বাড়াবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ