Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

২০২৪-২৫ অর্থবর্ষে কমল গয়নার রপ্তানি

২০২৪-২৫ অর্থবর্ষে গয়না রপ্তানি ধাক্কা খেল ভারতে। জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল জানিয়েছে, গত অর্থবর্ষে প্রায় ২ লক্ষ ৪১ হাজার কোটি টাকার গয়না রপ্তানি হয়েছে।

২০২৪-২৫ অর্থবর্ষে কমল গয়নার রপ্তানি
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৪-২৫ অর্থবর্ষে গয়না রপ্তানি ধাক্কা খেল ভারতে। জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল জানিয়েছে, গত অর্থবর্ষে প্রায় ২ লক্ষ ৪১ হাজার কোটি টাকার গয়না রপ্তানি হয়েছে। তার আগের অর্থবর্ষ, অর্থাৎ ২০২৩-২৪ সালে সেই অঙ্ক ছিল প্রায় ২ লক্ষ ৬৭ হাজার কোটি টাকা। সোনার দাম অনেকটাই বেড়ে যাওয়ার পরও কেন কমল রপ্তানি? ওই সর্বভারতীয় প্রতিষ্ঠানটি দাবি করেছে, চীন এবং আমেরিকা ভারতীয় গয়নার আমদানি কমিয়েছে। তারই প্রভাব পড়েছে ভারতীয় রপ্তানির অঙ্কের উপর। ভারতের কাছে ওই দুই দেশই গয়নার সবচেয়ে বড় বাজার। অন্যদিকে ছিলে না কাটা বা খনিজ হীরের দামও ১৫ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে। তাও সামগ্রিক রপ্তানির অঙ্ক কমিয়ে দিয়েছে। প্রতিষ্ঠানটির বক্তব্য, গত মার্চে রপ্তানির হাল কিছুটা ফিরেছে। চলতি অর্থবর্ষে পরিস্থিতি কেমন যায়, সেদিকেই নজর সবার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ