Bartaman Logo
১০ জুন, ২০২৬

পাঞ্জাবে ফের কবাডি খেলোয়াড় খুন, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

এক সপ্তাহের মধ্যে পাঞ্জাবে ফের খুন হলেন আরও এক কবাডি খেলোয়াড়। ফের দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের। জানা গিয়েছে, পাঞ্জাবের সামরালা ব্লকে কবাডি প্লেয়ার গুরবিন্দর সিংকে গুলি করে করণ মাদপুর ও তেজ চক নামে দুই দুষ্কৃতী।

পাঞ্জাবে ফের কবাডি খেলোয়াড়  খুন, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের
  • ৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এক সপ্তাহের মধ্যে পাঞ্জাবে ফের খুন হলেন আরও এক কবাডি খেলোয়াড়। ফের দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের। জানা গিয়েছে, পাঞ্জাবের সামরালা ব্লকে কবাডি প্লেয়ার গুরবিন্দর সিংকে গুলি করে করণ মাদপুর ও তেজ চক নামে দুই দুষ্কৃতী। পরে সোশ্যাল মিডিয়ায় বিষ্ণোই দলের হয়ে ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে হরি বক্সার এবং আরজু। পাশাপাশি তারা এও হুঁশিয়ারি দিয়েছে, যারা যারা বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে কাজ করবে তাদেরও একই পরিণতি হবে। বিষ্ণোই গ্যাংয়ের ‘শত্রু’কে কোনওভাবেই রেয়াত করা হবে না। 

Advertisement

২০১৬ সাল থেকে এই নিয়ে পাঞ্জাবে ১০ জন কবাডি খেলোয়াড় খুন হলেন। আসলে পাঞ্জাবের এই খেলার সঙ্গেই জড়িয়ে রয়েছে অপরাধ, ড্রাগ মাফিয়া এবং গ্যাংস্টারদের যোগসূত্র। বিগত বহু বছর ধরেই বহু গ্যাংস্টার কবাডিতে টাকা খাটিয়ে আসছে। পুলিশের প্রাথমিক অনুমান, গুরবিন্দর কোনওভাবে বিষ্ণোই গ্যাংয়ের শত্রুদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সে কারণেই তাঁকে খুন করা হল। 
এর আগে গত শুক্রবারই লুধিয়ানায় জাতীয় স্তরের কবাডি খেলোয়াড় তেজপাল সিং (২৬)-কে খুন করা হয়েছিল। অবশ্য ওই হত্যাকাণ্ডে কোনও দলই দায় স্বীকার করেনি। ইতিমধ্যেই ওই ঘটনায় গগনদীপ সিং এবং হরপ্রীত সিং ওরফে হানি নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মনে করছে, পুরনো শত্রুতা থেকেই ওই ঘটনা ঘটেছে। তবে তার রেশ মিটতে না মিটতে ফের গুলির শিকার আরও এক কবাডি খেলোয়াড়। স্বাভাবিকভাবেই রাজ্যের ক্রীড়া মহলে এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ