Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জ্যোতিপ্রিয়র ‘জেড’ ক্যাটিগরি  

জ্যোতিপ্রিয়র ‘জেড’ ক্যাটিগরি  
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা বাড়তে চলেছে। প্রশাসনিক সূত্রে খবর, ‘জেড ক্যাটিগরি’র নিরাপত্তা পেতে চলেছেন তিনি। কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হওয়ার আগে খাদ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতিপ্রিয় ‘জেড ক্যাটিগরির’ নিরাপত্তা পেতেন। সেটাই ফের বলবৎ করা হচ্ছে। জ্যোতিপ্রিয় লাইফ থ্রেট রয়েছে এবং এর আগে গোরু পাচারকারীরা হামলা করেছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর নিজের বিধানসভা এলাকা হাবড়ায় যাচ্ছেন বালু। ফলে নিরাপত্তার স্বার্থে প্রশাসনিক সুরক্ষা বলয়ের পদক্ষেপ করা হচ্ছে। অন্যদিকে, বিচার ভবনে ইডির বিশেষ আদালতে সোমবার হাজিরা দেন জামিনে থাকা জ্যোতিপ্রিয়। এদিন তাঁর হাতের লেখা, নমুনা সংগ্রহ এবং অন্যান্য আইনি পদক্ষেপের কথা ছিল। কিন্তু তা হয়নি। পরবর্তী হাজিরার দিন ৭ মার্চ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ