Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বরূপের সঙ্গে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে, জানালেন জুঁই

তৃণমূল কংগ্রেসের আমলে টলিপাড়ায় আর্থিক দুর্নীতি, মেসিকাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই এক বড়সড় ব্যক্তিগত সিদ্ধান্তের কথা জানালেন দক্ষিণ কলকাতার ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার ও ১০ নম্বর বরো চেয়ারম্যান জুঁই বিশ্বাস। জানিয়ে দিলেন, তাঁর স্বামী স্বরূপ বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে।

স্বরূপের সঙ্গে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে, জানালেন জুঁই
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল কংগ্রেসের আমলে টলিপাড়ায় আর্থিক দুর্নীতি, মেসিকাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই এক বড়সড় ব্যক্তিগত সিদ্ধান্তের কথা জানালেন দক্ষিণ কলকাতার ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার ও ১০ নম্বর বরো চেয়ারম্যান জুঁই বিশ্বাস। জানিয়ে দিলেন, তাঁর স্বামী স্বরূপ বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। ২০১৯ সাল থেকেই তাঁরা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা থাকছিলেন। আর গত বছরের শেষ থেকেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। 

Advertisement

কাউন্সিলারের পাশাপাশি জুঁই ছিলেন তৃণমূলে প্রভাবশালী বিশ্বাস পরিবারের বউমা। স্বাভাবিকভাবেই তিনি আলাদা ‘মাইলেজ’ পেয়েছেন বলে অভিযোগ। যদিও, জুঁই জানান, এই সিদ্ধান্ত আজকের নয়, বরং দীর্ঘদিনের। ২০১৯ সাল থেকেই তিনি এবং স্বরূপ বিশ্বাস মিউচুয়াল সেপারেশনে রয়েছেন। পরে তিনি তাঁর ঠিকানাও বদল করে ফেলেন। মেয়েদের নিয়ে আলাদা থাকেন। গত কয়েক মাস ধরেই বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। জুঁই জানান, মেয়েদের ভবিষ্যতের কথা ভেবেই এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। আইনি প্রক্রিয়া চলছে, আশা করছি, দ্রুত এই ডিভোর্স প্রক্রিয়া মিটে যাবে।
টলিপাড়ার সাম্প্রতিক দুর্নীতিতে বিশ্বাস পরিবারের নাম জড়ানো প্রসঙ্গে জুঁই সাফ জানান, ২০১৯ সাল থেকেই তিনি এই পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। ফলে টলিউড সংক্রান্ত যা রটনা, তা সাধারণ মানুষের মতোই তিনিও শুনেছেন মাত্র। তাই সেই দায় তিনি নিতে চান না। তিনি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করা আমার নৈতিকতার সঙ্গে যায় না। আমি শুধু আমার কথাই বলতে পারি। অন্যরা কী করছেন, সেটা বলতে পারব না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ