Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

জুটিতে ভিকি ও অনন্যা

জুটিতে ভিকি ও অনন্যা
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
আগামী ফেব্রুয়ারিতে ছ’বছর পূর্ণ করবে জোয়া আখতার পরিচালিত ‘গালি বয়’। রণবীর সিং অভিনীত এই সিনেমার সিক্যুয়েলের কাজ চলছে বলে খবর। তবে কি রণবীরকেই ফের দেখা যাবে মুখ্য চরিত্রে? সূত্রের খবর, না। সম্পূর্ণ নতুন জুটি নিয়ে ফিরছে ‘গালি বয়’। সিক্যুয়েলে নাকি জুটি বাঁধবেন ভিকি কৌশল ও অনন্যা পান্ডে। শোনা যাচ্ছে, ছবিটি জোয়া আখতার পরিচালনা করবেন না। সেই দায়িত্বে থাকছেন ভারাইন সিং। অনন্যা অভিনীত ‘খো গ্যায় হাম কাহাঁ’ ছবিটি পরিচালনা করেছিলেন ভারাইন। ভিকি ও অনন্যার জুটি নজর কাড়তে পারে কি না, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা।   
Advertisement
সম্পর্কিত সংবাদ