দেশের বক্স অফিসে বর্তমানে রুল করছে ‘পুষ্পা ২: দ্য রুল’। সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রশংসা করলেন ‘চেঙ্গিজ’ জিৎ। এক্স হ্যান্ডেলে নিজের মুগ্ধতার কথা তুলে ধরেছেন অভিনেতা-প্রযোজক। বাংলার তারকার প্রশংসা পেয়ে আপ্লুত অল্লু অর্জুনও। পাল্টা ধন্যবাদও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, দ্রুততম (মাত্র তিনদিনে) ভারতীয় সিনেমা হিসেবে পাঁচশো কোটির ক্লাবে জায়গা করার নজির গড়েছে ‘পুষ্পা ২’।



