Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জুটমিলে আগুন, গুদাম ভস্মীভূত

আগুনে ভস্মীভূত হয়ে গেল ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিলের একটি পাটের গুদাম। মঙ্গলবার দমকলের পাঁচটি ইঞ্জিন এসে ওই আগুনতে আয়ত্তে আনে। এই ঘটনায় কেউ হতাহত হননি।

জুটমিলে আগুন, গুদাম ভস্মীভূত
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আগুনে ভস্মীভূত হয়ে গেল ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিলের একটি পাটের গুদাম। মঙ্গলবার দমকলের পাঁচটি ইঞ্জিন এসে ওই আগুনতে আয়ত্তে আনে। এই ঘটনায় কেউ হতাহত হননি। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, জুটমিলের গুদামের একটি অংশ ভেঙে পড়েছে। মিল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও বিবৃতি দিতে চায়নি। তবে কর্তৃপক্ষের একাংশের দাবি, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। দমকল ও পুলিস কর্তারা জানিয়েছেন, ঘটনার তদন্ত করে রিপোর্ট তৈরি করা হবে। বর্তমানে আগুন পুরোপুরি নিভে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাতে স্থানীয়রাই মিলের চার নম্বর গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রচুর পাট মজুত থাকায় আগুন ভয়ঙ্কর আকার নেয়। প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। কিন্তু তা সফল না হওয়ায় শেষপর্যন্ত আরও তিনটি ইঞ্জিন আনা হয়। প্রায় একঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ