কোচি: অ্যাওয়ে ম্যাচে কেরল ব্লাস্টার্সকে ১-০ গোলে হারাল এফসি গোয়া। কোচিতে ৪০ মিনিটে একমাত্র লক্ষ্যভেদ বরিস সিংয়ের। তাঁর মাইনাস কেরল গোলরক্ষক শচীনের ভুলে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ কেরল। নোয়াকে শান্ত রাখতে সফল সন্দেশ ঝিংগান। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল মানোলো মার্কুয়েজের দল। অন্যদিকে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে নবম স্থানে কেরল।



