Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জিতল বালাকুঠি সৎসঙ্গ, চিলাখানা

জিতল বালাকুঠি সৎসঙ্গ, চিলাখানা
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তুফানগঞ্জ: সোমবার এনপিএস কাপ ক্রিকেটে বালাকুঠি সৎসঙ্গ ক্লাব ৮৭ রানে বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমিকে হারিয়ে দেয়। বালাকুঠি টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে। ৫৯ বলে ৯৫ রান করে ম্যাচের সেরা হন মানিক দত্ত। জবাবে বিবেকানন্দ ১১৭ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় খেলায় চিলাখানা স্পোর্টস অ্যাকাডেমি ৫ উইকেটে রসিকবিল বড় শালবাড়ি বয়েজ ক্লাবকে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে রসিকবিল ১৯.৩ ওভারে ৭৮ রান তোলে । ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে ম্যাচের সেরা হন ধনঞ্জয় দেবনাথ। জবাবে ব্যাট করতে নেমে চিলাখানা ১১.৫ ওভারে নির্দিষ্ট রান তুলে নেয়। আজ, মঙ্গলবার মুখোমুখি হবে বিবেকানন্দ ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন ও তুফানগঞ্জ মাস্টার্স।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ