Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জিটিএ দুর্নীতি: সিআইডি রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট

জিটিএ দুর্নীতি: সিআইডি রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করল হাইকোর্ট। উল্লেখ্য, এই নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য ও বিনয় তামাংয়ের নাম জড়িয়েছিল। এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সোমবার সিআইডির রিপোর্ট দেখে হতাশার সুরে বিচারপতি বসু বলেন, রাজ্য চাইলে পার্থ, তৃণাঙ্কুর-দের ‘ক্লিনচিট’ দিতে পারে। যদিও রাজ্যের তরফে জানানো হয়, এই নিয়োগে শুধু পদ্ধতিগত ত্রুটি রয়েছে। যদিও বিচারপতি বলেন, যাদের নাম উঠে এসেছে, আদালত চায় তাদের জিজ্ঞাসাবাদ করা হোক। বিচারপতি আরও বলেন, এই নিয়োগকে কেন্দ্র করে যে বেনামি চিঠি এসেছে, তা বিপজ্জনক। রাজ্যের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, এফআইআরে যাঁদের নাম রয়েছে তাঁদের ব্যাপারে রাজ্যের উদ্দেশ্য কী? রিপোর্ট দেখে মনে হচ্ছে, রাজ্য এফআইআর বিশ্লেষণ করেছে। এখনও কাউকে নোটিস পাঠানো হয়নি। আগামী সোমবার এই মামলার শুনানি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ