মুম্বই: জাতিভিত্তিক জনগণনার দাবিতে ফের সুর চড়াল কংগ্রেস। সোমবার রাহুল গান্ধী স্পষ্ট জানিয়ে দিলেন, কেন্দ্রে ক্ষমতায় এলে তাঁরা এই কাজ করে দেখাবেন। সেইসঙ্গে তুলে দেওয়া হবে সংরক্ষণের ক্ষেত্রে ৫০ শতাংশের ঊর্ধ্বসীমাও। বুধবার মহারাষ্ট্রে বিধানসভার ভোটগ্রহণ। ওইদিনই হবে ঝাড়খণ্ড বিধানসভার দ্বিতীয় দফার ভোট। তার আগে এদিন মুম্বইতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাহুল। তিনি বলেন, ‘আমরা কাছে জাতিভিত্তিক গণনা সবথেকে বড় ইস্যু এবং তা করে দেখাব।’
Advertisement
মারাঠাভূমের এবারের ভোটকে মতাদর্শের লড়াই বলে ব্যখ্যা করেছেন লোকসভার বিরোধী দলনেতা। তিনি বলেছেন, লড়াইয়ের এক দিকে মুষ্টিমেয় পুঁজিপতি এবং অন্যদিকে গরিব মানুষ। বিজেপির বিরুদ্ধে ৭ লক্ষ কোটি টাকার প্রকল্প মহারাষ্ট্র থেকে গুজরাতে সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগও এনেছেন রাহুল। এর ফলে মহারাষ্ট্রের তরুণ প্রজন্ম কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি। ক্ষমতায় এলে মহাবিকাশ আঘাড়ি রাজ্যের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানিয়েছেন তিনি।
ধারাভি প্রকল্পের কথা তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এক হ্যায় তো সেফ হ্যায়’ স্লোগানকে কটাক্ষ করেন রাহুল। তাঁর দাবি, ঘনিষ্ঠ শিল্পপতিদের স্বার্থরক্ষাই এই স্লোগানের অন্তর্নিহিত অর্থ। ছবি: পিটিআই
ধারাভি প্রকল্পের কথা তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এক হ্যায় তো সেফ হ্যায়’ স্লোগানকে কটাক্ষ করেন রাহুল। তাঁর দাবি, ঘনিষ্ঠ শিল্পপতিদের স্বার্থরক্ষাই এই স্লোগানের অন্তর্নিহিত অর্থ। ছবি: পিটিআই



