Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় সড়কে অবৈধ কাটআউট বন্ধ করতে গিয়ে বিক্ষোভের মুখে প্রশাসন

সাধারণ মানুষের নিরাপত্তা বাড়াতে এবং দুর্ঘটনা রুখতে উদ্যোগ নিয়েও বাধার মুখে পড়ল প্রশাসন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বিক্ষোভের মুখে পড়ে কার্যত পিছু হটতে হল তাদের। যেতে হল ফিরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জের মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েত ভিটি এলাকায়।

জাতীয় সড়কে অবৈধ কাটআউট বন্ধ করতে গিয়ে বিক্ষোভের মুখে প্রশাসন
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রায়য়ঞ্জ: সাধারণ মানুষের নিরাপত্তা বাড়াতে এবং দুর্ঘটনা রুখতে উদ্যোগ নিয়েও বাধার মুখে পড়ল প্রশাসন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বিক্ষোভের মুখে পড়ে কার্যত পিছু হটতে হল তাদের। যেতে হল ফিরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জের মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েত ভিটি এলাকায়।
Advertisement
১২ নম্বর জাতীয় সড়কে অবৈধ কাটআউট আছে। অনেকটা ঘুরপথে যেতে হবে বলে স্থানীয়রা ডিভাইডার ভেঙে সেগুলি বানিয়ে নিয়েছেন। সেটা দিয়ে এলাকাবাসী যাতায়াত করেন। মঙ্গলবার সেই কাটআউট বন্ধ করতে যান জাতীয় সড়ক কর্তৃপক্ষ, রায়গঞ্জ ব্লকের জয়েন্টবিডিও এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। রাস্তার ধার দিয়ে রেলিং লাগানোর কাজ শুরু হতেই বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা। তারা কাজ বন্ধ করে দেন। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিস ও ট্রাফিক পুলিস।
আনোয়ার আলি নামে স্থানীয় বাসিন্দা বলেন, এই কাটআউট বন্ধ করলে এলাকাবাসী বিপদে পড়বেন। এককিমি ঘুরে রাস্তা পারাপার করতে হবে। আমরা চাই এই কাটআউটটি প্রশাসন বন্ধ করলে আমাদের চলাচলের জন্য আন্ডারপাসের ব্যবস্থা করা হোক। না হলে আমরা এই কাটআউট বন্ধ করতে দেব না। যদিও প্রশাসন সূত্রে খবর, জেলা সেফটি মিটিংয়ে রায়গঞ্জ থানা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর ৬টি কাটআউটকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত  হয়েছে। তারমধ্যে তিনটি কাটআউট বন্ধ করা গিয়েছে। বাকি রয়েছে ভিটি, কৃষ্ণমুড়ি এবং শীতগ্রাম এলাকার কাটআউট। এদিন চাপদুয়ার এলাকায় কাটআউট বন্ধ করার পর ভিটি এলাকায় গেলে বিক্ষোভে পড়তে হয় প্রশাসনকে।
রায়গঞ্জের জয়েন্ট বিডিও অমিত সাহা বলেন, এই জায়গাটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। অবৈধ কাটআউট রয়েছে। যা দিয়ে গ্রামবাসী যাতায়াত করেন। এটি বন্ধ করার প্রয়োজন রয়েছে। গ্রামবাসীরা বিক্ষোভ করায় আমাদের কাজ বন্ধ করে ফিরে যেতে হচ্ছে।
অন্যদিকে, ১২ নম্বর জাতীয় সড়কের ম্যানেজার শৌভিক ভৌমিক বলেন, জাতীয় সড়কের উপর অবৈধ কিছু কাটআউট রয়েছে। কিছু বন্ধ করা হয়েছে আগে। ভিটিতে কাটআউট বন্ধ করতে হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ