Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্যাক্সি, মৃত কমপক্ষে ২

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্যাক্সি, মৃত কমপক্ষে ২
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যরাতে কলকাতার উপকণ্ঠে ভয়াবহ দুর্ঘটনা। সিমেন্ট মিক্সিংয়ের ডাম্পারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে কার্যত দলা পাকিয়ে যায় একটি হলুদ ট্যাক্সি। গতকাল অর্থাৎ বুধবার মধ্যরাতে হওয়া এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২ জনের। জখম আরও ৩ জন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
Advertisement
পুলিস সূত্রে খবর, বালি থানার দেওয়ানগাজি এলাকায় দুর্ঘটনার জেরে ডাম্পারের নিচে কার্যত দুমড়ে-মুচড়ে দলা পাকিয়ে যায় হলুদ ট্যাক্সিটি। ঘটনাস্থলে ছুটে আসেন বালি থানার পুলিস ও দমকল বাহিনীর কর্মীরা। আর্থ মুভার দিয়ে প্রথমে ডাম্পারটিকে সরানো হয়। এরপর গ্যাস কাটারের সাহায্যে ট্যাক্সির পেছনের অংশ কেটে চালক ও যাত্রীকে বের করা হয়। জানা গিয়েছে, চালকসহ মোট দু’জন ওই ট্যাক্সিতে ছিলেন।
পুলিসের দাবি, ট্যাক্সিতে থাকা চালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দেহ আজ, বৃহস্পতিবার সকাল পর্যন্ত শনাক্ত করা যায়নি। ওই যাত্রী চালকের পিছনের আসনে  বসেছিলেন বলে মনে করা হচ্ছে। স্থানীয়দের দাবি, এই দুর্ঘটনায় আরও ৩ জন বাইক চালকও আহত হয়েছেন। তাঁদেরকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ