Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

জট কাটিয়ে মুক্তির অপেক্ষায়

জট কাটিয়ে মুক্তির অপেক্ষায়
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
‘ইমার্জেন্সি’ কঙ্গনা রানাওয়াতের কেরিয়ারে সত্যিই ‘ইমার্জেন্সি’র পরিস্থিতি তৈরি করেছিল। অন্তত নায়িকার ঘনিষ্ঠরা এই ছবি ঘিরে গত কয়েকমাসের ওঠাপড়াকে তেমন ভাবেই ব্যাখ্যা করতে চান। অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ছবিটি। ২০২৫-এর ১৭ জানুয়ারি বড়পর্দায় দেখতে পাবেন দর্শক। ভারতীয় গণতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৯৭০-এর ‘ইমার্জেন্সি’র সময়টা ঘিরেই আবর্তিত ছবির গল্প। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। শুধু তাই নয়। এই ছবি লেখা এবং পরিচালনার দায়িত্বও সামলেছেন। ফলে সব দিক থেকেই এই ছবি নায়িকার কাছে স্পেশাল। তাঁর পারফরম্যান্স কতটা দর্শক পছন্দ করেন, এবার সেই ফলাফলের দিকে তাকিয়ে গোটা টিম। 
Advertisement
সম্পর্কিত সংবাদ