Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জাতীয় গেমসে জিমন্যাস্টিকসে সাফল্য, তিনটি সোনা ও একটি রুপো জয়নগরের প্রণতির

জাতীয় গেমসে জিমন্যাস্টিকসে সাফল্য, তিনটি সোনা ও একটি রুপো জয়নগরের প্রণতির
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: উত্তরাখণ্ডের দেরাদুনে ৩৮তম জাতীয় গেমসের আসর বসেছিল। সেখানে জিমন্যাস্টিকসে দলগত ও ব্যক্তিগত ইভেন্ট মিলিয়ে তিনটি স্বর্ণপদক ও একটি রুপো জিতলেন জয়নগরের প্রণতি দাস। তিনি এখন উত্তরাখণ্ড থেকে বাড়ি ফেরবার পথে। ফোনে জানালেন, ‘দীর্ঘদিনের পরিশ্রমের ফসল হিসেবে এই সাফল্য। এর আগেও আমি সোনা জিতেছিলাম। কিন্তু এবার কাজটা কঠিন ছিল। বাংলা টিমের কোচ পার্থ মণ্ডল এবং অন্যান্যরা আমাকে প্রচুর সাহায্য করেছেন।’
Advertisement
দেরাদুনে ছয় ফেব্রুয়ারি শুরু হয়েছিল জাতীয় গেমস। বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রতিযোগিতায় ১৬টি সোনা জিতে পদক তালিকায় বাংলা আট নম্বর স্থানে রয়েছে। দলগত ইভেন্টের পাশাপাশি ‘আনইভন বার ও ফ্লোর এক্সারসাইজ বিভাগে সোনা জয় করেন প্রণতি। এবার বাংলার হয়ে সবথেকে বেশি পদক তাঁরই। প্রণতির বাড়ি জয়নগরের দুর্গাপুর শ্যামাসুন্দরতলায়। তাঁর বাবা প্রদীপ দাস কারখানায় কাজ করেন। মা রুমাদেবী গৃহবধূ। প্রণতিরা দুই ভাই বোন। দু’জনেই জিমন্যাস্ট। প্রণতি খেলার সুবাদে রেলে চাকরি পান। জয়নগরের সৃজনি ক্লাবের অতীশ জিমন্যাসিয়ামে প্রাথমিক কসরত শুরু করেছিলেন ২৮ বছরের প্রণতি। ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রবীর বৈদ্য বলেন, ‘আমাদের এখান থেকে আগে ২৫ জন জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন বিভিন্ন ইভেন্টে। এর মধ্যে চারজন ভারতের হয়ে কমনওয়েলথ গেমস খেলেছেন।’ প্রণতিকে জয়নগরের গর্ব হিসেবে তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। - নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ