প্যারিস: ক্লাব ফুটবলে পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ পড়ছে কিলিয়ান এমবাপের। তার জেরেই এবার জাতীয় দল থেকে বাদ পড়লেন এই ফরাসি তারকা। আগামী ১৪ নভেম্বর উয়েফা নেশনস লিগে ঘরের মাঠে ইজরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। তিনদিন বাদেই তাদের প্রতিপক্ষ ইতালি। এই জোড়া ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৩ জনের দল ঘোষণা করেন কোচ দিদিয়ের দেশঁ। তাতে নাম নেই এমবাপের। উল্লেখ্য, চোটের অজুহাতে গত অক্টোবরে নেশনল লিগের ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে ক্লাবের জার্সিতে দিব্যি খেলেছেন এমবাপে। আর তাতেই চটেছেন ফরাসি কোচ। তার উপর মোটেই ছন্দে নেই রিয়ালের তারকা ফুটবলারটি। তাই সব মিলিয়ে এমবাপেকে ছাড়াই আসন্ন দু’টি ম্যাচে মাঠে নামতে চলেছে ফ্রান্স।



