Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

জেরার মুখে ‘পুষ্পা’

জেরার মুখে ‘পুষ্পা’
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
‘পুষ্পা ২’ ছবির সাফল্যের মাঝেই চিন্তার ভাঁজ অল্লু অর্জুনের কপালে। ছবির প্রিমিয়ারে এক মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পুলিসের প্রশ্নের মুখোমুখি হন দক্ষিণী তারকা। মঙ্গলবার তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। এদিন সকাল এগারোটায় তিনি পৌঁছে যান হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রায় তিনঘণ্টা কড়া প্রশ্নের মুখোমুখি হন পর্দার ‘পুষ্পা’। এদিন দুপুর তিনটে নাগাদ থানা ছাড়েন অল্লু। তাঁর সঙ্গে ছিলেন বাবা অল্লু অরবিন্দ ও শ্বশুর কানচারলা চন্দ্রশেখর রেড্ডি। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। গুরুতর জখম হন তাঁর ছেলে। এই ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন অল্লু। সেদিনই নিম্ন আদালতে তাঁর জেল হেফাজত হয়। পরে অবশ্য জামিন পেয়েছিলেন অল্লু। এই ঘটনার কয়েকদিনের মধ্যে তাঁর বাড়িতে বিক্ষোভ দেখানো হয়। মঙ্গলবার সকালে সাড়ে ১০টা নাগাদ ঘর থেকে বেরন অল্লু। উল্লেখ্য, এদিন ওই মহিলার পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন ছবির প্রযোজক। 
Advertisement
সম্পর্কিত সংবাদ