Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জার্মানিতে মৃণাল সেন!

জার্মানিতে মৃণাল সেন!
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
আয়োজকদের কথায়, এটা নেহাতই কাকতালীয়! কিন্তু বইমেলায় আসা আম বাঙালির আবেগ ছুঁয়ে গেল জার্মানি। এবারের থিম কান্ট্রির প্যাভিলিয়নে হাজারো ভিড়ের মাঝে স্বমহিমায় এক বাঙালি! তিনি মৃণাল সেন। গোটা প্যাভিলিয়নেই মূলত জার্মান ও ইংরেজি বইয়ের সমাহার। কয়েকটি বাংলা বই অবশ্য রয়েছে। কিন্তু সবই জার্মান সাহিত্যের অনুবাদ। একমাত্র ব্যতিক্রম মৃণাল সেনের একটি বই। বরেণ্য পরিচালকের জন্মশতবর্ষে শ্রদ্ধার্ঘ্য হিসেবে তাঁর সাক্ষাৎকার, প্রবন্ধ ও চিত্রনাট্যের সংকলন প্রকাশ করেছে সিনে সেন্ট্রাল, ক্যালকাটা। সেটিই ঠাঁই পেয়েছে জার্মানির প্যাভিলিয়নে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ