ভুবনেশ্বর: হকি প্রো লিগে ব্যর্থতার দিন ভারতের। মঙ্গলবার পুরুষ দলের পাশাপাশি মহিলা দলও হারের মুখ দেখল। জার্মানির বিরুদ্ধে ১-৪ গোলে পরাস্ত হয় ক্রেগ ফুলটনের দল। প্রথম কোয়ার্টারের শুরুতেই ফ্লোরিয়ান স্পার্লিং এগিয়ে দেন জার্মানিকে (১-০)। ১৩ মিনিটে গুরজন্ত সিং ভারতকে সমতায় ফেরান। যদিও লাভের লাভ হয়নি। ডি’বক্সে ব্যর্থ হার্দিকরা। মাঝমাঠও দানা বাধেনি। সেই সুযোগ কাজে লাগিয়ে থিয়েস, মাইকেল, হার্টকফরা আক্রমণের রোলার চালিয়ে দেন। পাশাপাশি লড়েও হার মহিলা দলের। ৪-৩ ব্যবধানে স্পেনের কাছে পরাস্ত হন তাঁরা।



