Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

জার্মান প্রেসিডেন্টের এক্স অ্যাকাউন্ট হ্যাক

জার্মান প্রেসিডেন্টের এক্স অ্যাকাউন্ট হ্যাক
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: জার্মানির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নাম বদল। একবার নয় দু’বার। রবিবারের এই ঘটনায় তাজ্জব আন্তর্জাতিক মহল। এখন পর্যন্ত এবিষয় কোনও বিবৃতি দেয় জার্মান সরকার। প্রথমে নাৎসি প্রধান অ্যাডলফ হিটলারের নামে অ্যাকাউন্টের প্রোফাইল বদলে ফেলা হয়। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই খলনায়কের সঙ্গে ছিল ইতালির স্বৈরশাসক মুসোলিনির ছবি। ক্যাপশনে লেখা হয়, ‘মনে রাখবে, একসঙ্গে থাকলে তোমার লক্ষ্য সমান থাকবে। কেউ তোমার আত্মবিশ্বাস টলাতে পারবে না।’ এছাড়াও ছিল নাৎসি আমলের একাধিক চিত্র। কিছুক্ষণ পর বিহার সরকারের জল সম্পদ দপ্তরের অ্যাকাউন্টের আদলে প্রোফাইল বদলে দেয় সাইবার দুষ্কৃতীরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ