Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়রামবাটিতে চাঁদা আদায়ে খালাসিকে মারধর: ধৃত আরও ১

জয়রামবাটিতে সরস্বতী পুজোর চাঁদা আদায় করতে গিয়ে ট্রাকের খালাসিকে মারধরের ঘটনায় শুক্রবার রাতে পুলিস আরও এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম ঋজু সর্দার। পুলিস জানিয়েছে, ওই ঘটনায় আগেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

জয়রামবাটিতে চাঁদা আদায়ে খালাসিকে মারধর: ধৃত আরও ১
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়রামবাটিতে সরস্বতী পুজোর চাঁদা আদায় করতে গিয়ে ট্রাকের খালাসিকে মারধরের ঘটনায় শুক্রবার রাতে পুলিস আরও এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম ঋজু সর্দার। পুলিস জানিয়েছে, ওই ঘটনায় আগেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা বর্তমানে জেলে বন্দি রয়েছে। শুক্রবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকেও জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সরস্বতী পুজোর জন্য চাঁদা আদায়ে বেরিয়ে জোরজুলুমের ফলে পুজোর সময় তাদের জেলেই কাটাতে হবে।  প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি জয়রামবাটিতে একটি ট্রাক আটক করে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছিল। ওই সময় ট্রাকের খালাসি বিষ্ণুপুরের জামশুলি গ্রামের বাসিন্দা বদিয়াল মণ্ডলকে ট্রাক থেকে নামিয়ে প্রচণ্ড মারধর করা হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। ঘটনার পরেই অভিযুক্তরা পালিয়ে যায়। পরে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আরও এক যুবককে শুক্রবার গ্রেপ্তার করা হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ