Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতু, জারি হয়নি সুনামি সতর্কতা

ফের আতঙ্কে ঘুম উড়ল দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর বাসিন্দাদের। আজ, রবিবার কাকভোরে জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে দ্বীপরাষ্ট্রটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতু, জারি হয়নি সুনামি সতর্কতা
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
পোর্ট ভিলা, ২২ ডিসেম্বর: ফের আতঙ্কে ঘুম উড়ল দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর বাসিন্দাদের। আজ, রবিবার কাকভোরে জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে দ্বীপরাষ্ট্রটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আজ, রবিবার কাকভোরে তীব্র কম্পন অনুভূত হয় ভানুয়াতুতে। গত, মঙ্গলবার ভানুয়াতুতে জোরালো ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। সেই ভূকম্পনের ফলে ১২ জনের মৃত্যু হয়। ভেঙে পড়ে বহু বিল্ডিং। তবে এদিনের ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি এখনও পর্যন্ত। সুনামি সতর্কতাও জারি হয়নি। জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র থেকে জানানো হয়েছে, এদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটি থেকে ৪০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী পোর্ট ভিলা থেকে ৩০ কিমি পশ্চিমে। গত মঙ্গলবারের ভূমিকম্পের জেরে ভানুয়াতুতে সাতদিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছিল। রাতে লাগু ছিল কার্ফু। ভানুয়াতু দ্বীপরাষ্ট্রটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অব ফায়ারের উপর অবস্থান করায় এখানে প্রায়শই ভূমিকম্প হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ